নারায়ণগঞ্জ বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মসজিদের উন্নয়নে অনুদান দিলেন আজমেরী ওসমান

মসজিদের উন্নয়নে অনুদান দিলেন আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : মসজিদের উন্নয়নের জন্য অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। ২৫ই জুন শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ টি হোসেন জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় অনুদানের টাকা গ্রহন করেন মসজিদ কমিটি ও ইমাম। এরআগে নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার সন্তান আজমেরী ওসমান ও তাদের পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু, সুস্বাস্থ ও উজ্জল ভবিষ্যত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, তরুন পার্টির সাবেক সভাপতি আশু হাজি, নাসির, রাতুল , সুমন, সোহান, মিঠু, আশিক, বাপ্পি, রাজিব, সানি, আরমান, জুম্মন হোসেন, তানিম, সৌরভ, গোলাম মাওলা, রিয়াদ, আশির।

উল্লেখ্য, ইতমধ্যেই আজমেরী ওসমান মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি সর্বদাই মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছেন। তাছাড়া করোনাকালে ভাসমান আশ্রয়হীন, পথ শিশুদের মাঝে খাদ্য সামগ্রী সহ ঈদ উপহার বিতরণ করেছেন। বিভিন্নস্থানে করোনা থেকে মুক্তি পেতে কি কি করণিয় শির্ষক সচেতনতামূলক ফেস্টুন ব্যানার সহ হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা করেছেন।

About the author

SOFT PRO IT