বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নাইট গার্ডের রূহের মাগফেরাত কামনায় দোয়া

বন্দরে নাইট গার্ডের রূহের মাগফেরাত কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে নাইট গার্ড এরশাদের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ই জুন শুক্রবার বাদ আছর নাসিক ২২নং ওয়ার্ড এইচ এম সেন রোডস্থ বাবুপাড়া এলাকায় এ দোয়া আয়োজন করা হয়।

নাইট গার্ড এরশাদের রূহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহণ করেন, নাসিক ২২নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

সাংবাদিক শহিদুল ইসলাম শিপুর সার্বিক তত্বাবধানে দোয়ায় আরও অংশগ্রহণ করেন, বাবুপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন, আমন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাবুপাড়া পঞ্চায়েত কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ, সদস্য মো. বাদল, তপন, রনি, খোকনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

মরহুম এরশাদ দীর্ঘদিন এইচ এম সেন রোড বাবুপাড়া এলাকাস্থ বেশ কয়েকটি দোকানের নাইট গার্ড হিসেবে দায়িত্বরত ছিলেন।
মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বাবাপাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম আবুল বাশার। দোয়া শেষে স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT