বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের হাতে গাঁজাসহ ২ যুবক গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। আজ ২৪ই জুন বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার রুপালী আবাসিক এলাকাস্থ মোফাজ্জল মিয়ার ৩য় তলা ভবনের ২য় তলার একটি ফ্লাটে অভিযান চালিয়ে গাঁজাসহ এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে আকাশ ওরফে চোরা আকাশ (২৪) ও একই থানার মাহামুদনগর এলাকার মোতালেব মিয়ার ছেলে রুবেল (২৮)। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল্লাহ বাদী হয়ে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল্লাহ ও থানার সেকেন্ড অফিসার মোদাচ্ছের ও থানার উপ-পরিদর্শক হাসানসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার দুপুরে বন্দর রুপালী আবাসিক এলাকার জনৈক মোফাজ্জল মিয়ার ৩য় তলার একটি বিøডিংএ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আকাশ ওরফে চোরা অকাশ ও অপর মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা থানা হাজতে আটক আছে বলে জানা যায়।

About the author

SOFT PRO IT