নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আ.লীগের প্রতিষ্ঠা বাষির্কীতে শুভেচ্ছা জানিয়েছেন আজমেরী ওসমান

আ.লীগের প্রতিষ্ঠা বাষির্কীতে শুভেচ্ছা জানিয়েছেন আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে সকল নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস‍্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান।

২৩ই জুন বুধবার সন্ধ্যায় এক শুভেচ্ছা ক্ষুদে বার্তায় এক বিবৃতিতে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ২৩ই জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন প্রগতিবাদী নেতাদের উদ্যোগে আহত এক কর্মী সম্মেলনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে বাঙালি জাতির মুক্তির বার্তা নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, বাঙালী জাতির প্রতিটি অর্জনেরও দাবিদার প্রাচীন ও সুবিশাল এ রাজনৈতিক দলটি। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে হাজার বছরের কাঙ্খিত বাঙালি জাতির স্বাধীনতা লাভসহ সকল মহতী অর্জনের নেতৃত্বে ছিল জনগণের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যার মহানায়ক ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাঙালি জাতির সমৃদ্ধ ভবিষ্যৎ রচনার আলোকোজ্জ্বল পথ তথা আর্থ-সামাজিক-সার্বিক মুক্তির লক্ষ্যে কাজ করে চলেছেন। আর এ বছরটি পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষির্কীতে স্বাধীনতার স্বপক্ষের জনগণকে জানাই শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন। এছাড়া ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাফল্য কামনা করছি।

About the author

SOFT PRO IT