বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউন্সিলর দুলাল প্রধানের দোয়া

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউন্সিলর দুলাল প্রধানের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ই জুন বুধবার বাদ মাগরিব স্বপ্লের চক কাউন্সিলরের কার্যালয়ে নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এই দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি তানভীর আহমেদ সোহেল, যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান কমল, শ্রমিকলীগ নেতা, রিপন প্রধান, নাসিক ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনির হোসেন মনু, কামাল হোসেন, মো. রফিক, মহানগর ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক আরাফাত কবির ফাহিম, মহানগর ছাত্রলীগ নেতা অপু তালুকদার সহ আরও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়াটি পরিচালনা করেন বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমামে খতিব হাফেজ মাওলানা মাঞ্জুর আহম্মেদ।

About the author

SOFT PRO IT