নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক্ষমতা লোভী আমি না : অয়ন ওসমান

ক্ষমতা লোভী আমি না : অয়ন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমান বলেছেন, আমার বাবা এবং চাচা কে অতিক্রম করে নির্বাচন তো দূরের কথা, আমার বাবার অনুমিত ছাড়া উনার গাড়ীতে উঠার সাহসও আমার নেই এবং নিজের বাবা ও চাচার নির্বাচনী আসন নিয়ে চিন্তা বা স্বপ্ন দেখার মতো এতোটা ক্ষমতা লোভী আমি না এবং আমার মা এর কাছ থেকে ঐ শিক্ষা আমি পাইনি। শনিবার (১৯ জুন) রাত সাড়ে ১০ টায় নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেয়ার মাধ্যমে এসব কথা লিখেন তিনি।

নারায়ণগঞ্জ বার্তার পাঠকদের জন্য হুবুহু তোলে ধরা হলো। ব্যাক্তিগত আইডি থেকে দেয়া ওই পোস্টটিতে তিনি লিখেছেন, এই মূহুর্তে আমার রাজনীতি করার কোন ইচ্ছে নেই, কারন বয়স বাড়ার সাথে সাথে উপলব্ধি করতে সক্ষম হয়েছি। আমি নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে যতোটুকু ভালোবাসা পেয়েছি বা প্রিয় হয়েছি সবটুকুই আমার বাবার সম্মানের জন্য এবং উনার ছায়ায় গড়ে উঠার সৌভাগ্য হয়েছে বলে ষ আমি আগেও মনে করতাম এখনও মনে করি মানুষের সেবা বা জনকল্যাণের জন্য কাজ করতে হলে রাজনীতি করতে হয় না, মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছে থাকলে ব্যাক্তিগত উদ্যোগে কল্যাণকর কিছু করা সম্ভব। বাবা হচ্ছে আমার প্রিন্সিপ্যাল আর মা আমার শিক্ষক, মা-বাবার দেওয়া শিক্ষা আমার জীবনের পথচলার অনুপ্রেরণা। আমার বাবা এবং চাচা কে অতিক্রম করে নির্বাচন তো দূরের কথা, আমার বাবার অনুমিত ছাড়া উনার গাড়ীতে উঠার সাহসও আমার নেই এবং নিজের বাবা ও চাচার নির্বাচনী আসন নিয়ে চিন্তা বা স্বপ্ন দেখার মতো এতোটা ক্ষমতা লোভী আমি না, এবং আমার মা এর কাছ থেকে ঐ শিক্ষা আমি পাইনি। আমি দোয়া করি এবং সবার কাছে দোয়ার করার অনুরোধ রইলো মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যেন আমার বাবা এবং চাচা কে নেক হায়াৎ দান করেন। আমীন।

এদিকে, নিজের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে অয়ন ওসমান এ প্রতিনিধিকে জানান, দেখুন সমাজের যে কোন ভালো কাজ করতে রাজনীতি বা কর্মী লাগে না। আর নারায়ণগঞ্জে আমার কোন কর্মী নেই। যারাই আছেন, সবাই আমার ভাই-বন্ধু, শুভাকাঙ্খী। তাদের অনেকে মানবিক ও সামাজিক কাজে আমায় সহযোগিতা করে, আমি তাদের সহযোগিতা করি। আর ছাত্রলীগ কিংবা অন্য যে কোন রাজনৈতিক নেতাকর্মী তারা তাদের দলীয় শীর্ষ নেতাদের পরামর্শে চলে। ওই জায়গাটিতে আমি কখনই নাক গলাই না বা যাইও না। নারায়ণগঞ্জের বিভিন্ন বয়সের মানুষের যে ভালোবাসা পাই, তাতে কিন্তু রাজনীতি লাগে না।

About the author

SOFT PRO IT