নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে টাগ বোর্ড নির্মাণের উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

না.গঞ্জে টাগ বোর্ড নির্মাণের উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৭টি টাগ বোর্ড নির্মাণের উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ১২ই জুন শনিবার দুপুরে উপজেলার সোনাকান্দায় নৌবাহিনীর ডকইয়ার্ডে কিল লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বিশ্বের কাছে দেশকে তুলে ধরা হচ্ছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করতে সক্ষম হয়েছি। বিআইডব্লিউটিএর ৩৫ ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১০টি বোলার্ড পুলের টাগবোট নির্মাণ করবে নৌবাহিনীর এই ডকইয়ার্ড। ২০২৩ সালের মে মাসে নির্মাণ কাজ শেষ হবে।

অনুষ্ঠানে ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বলেন, কানাডার প্রযুক্তিতে অত্যাধুনিক টাগবোট নির্মাণ করা হবে। নদী নাব্যতার কাজে ব্যবহৃত ড্রেজার স্থানান্তরের কাজে এসব টাগবোট ব্যবহার হবে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর সহকারী নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো. বিল্লাহ হোসেন হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT