আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুমন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৮ই জুন মঙ্গলবার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার নগর ডৌকাদি গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সঠিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে সুমন তার স্ত্রীর সাথে ঝগড়া করে তার বসত ঘরে ঢুকে দড়জা বন্ধ করে রাখে। পরে বিকাল ৪ টার দিকে অনেক ডাকা ডাকির পরও দরজা না খোলায় স্বজনরা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে  দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।

গোপালদী পুলিশ ফাঁড়ির এস আই খালেক জানান, হয়ত সে কোন প্রকার কীটনাশক জাতীয় ঔষধ খেয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এই  ঘটনায় আড়াইহাজার থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT