বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সন্তানকে দেখতে না দেয়ায় মায়ের আত্মহত্যা

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বাতা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর এলাকায় সন্তানকে দেখতে না দেয়ায় সুমাইয়া (২১) নামে এক মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ৭ই জুন সোমবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে বন্দর পুলিশ বিকালে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বন্দরের মুছাপুর এলাকার প্রবাসী আজিজ মিয়ার পালিত মেয়ে সুমাইয়ার ফতুল্লার পুলিশ লাইন এলাকার আলমগীরের সাথে বিয়ে হয় । আশিফা নামে তাদের ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় এক মাস আগে পারিবারিক কলহের কারণে সুমাইয়া ও আলমগীরের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। শিশুটিকে আলমগীরের কাছেই রেখে দেয়। ৬ই জুন রবিবার সুমাইয়া তার সন্তানকে দেখতে যান। সন্তানকে দেখতে না দেয়ার বাড়িতে এসে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমাইয়া।

এলাকাবাসী জানান, প্রবাসী আজিজ একই এলাকার মোশারফ মিয়ার কন্যা সুমাইয়াকে দত্তক এনে অনেক আদর যত্নে লালন পালন করে বিয়ে দেন। কিন্তু স্বামীর নির্যাতনে অতিষ্ট ছিলেন সুমাইয়া। পারিবারিক কলহের কারণে সুমাইয়াকে তালাক দেয় আলমগীর।

About the author

SOFT PRO IT