নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৩য় ধাপে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধার তালিকায় আরও ৭১ জন

প্রথম ধাপে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধার তালিকায় ১৮৯২ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪নারায়ণগঞ্জ জেলায় তৃতীয় ধাপে আড়াইহাজার উপজেলায় জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১৫ জন, বন্দরে ২৮ জন  রূপগঞ্জে ২০ জন মুক্তিযোদ্ধার তালিকার নাম প্রকাশ করা হয়েছে। আজ ৭ই জুন সোমবার এই তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণে বিভাগের ৩৮৮ উপজেলার ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলাতে মুক্তিযোদ্ধার তালিকায় আরও ৭১ জনের নাম যুক্ত হলো।

এদিকে, তৃতীয় ধাপে প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের হাজার ১৮০ জন, খুলনা বিভাগের হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮  জন সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে গত ২৫ই মার্চ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায়   হাজার শত ৯২ জনের তালিকা প্রকাশ করেন। প্রথম ধাপে আড়াইহাজার উপজেলায় ৩৯৬, সদর উপজেলায় ৬২৫, বন্দরে ১৬১, রূপগঞ্জে ৩৫৮ সোনারগাঁয়ে ৩৫২ জন মুক্তিযোদ্ধার তালিকার নাম প্রকাশ করা হয়েছে। এবং গত ৯ই মে রবিবার দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ জেলায় আরও ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়।

তাছাড়া গত ২৫ই মার্চ প্রথম ধাপে সর্বমোট লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং দ্বিতীয় ধাপে গত মে সর্বমোট হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকায় প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

About the author

SOFT PRO IT