সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বোর্ডিং (আবাসিক হোটেল) থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ই জুন রবিবার বিকালে শিমরাইল ট্রাক টার্মিনাল সংলগ্ন নিরাপদ বোর্ডিং অ্যান্ড গেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে রফিকুল ইসলামের উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলা সদরের সেহেরা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

এ বিষয় বোর্ডিংয়ের ম্যানেজার বাদশা আলমগীর জানান, গত ৩ই জুন বৃহস্পতিবার রফিকুল ইসলাম বোর্ডিংয়ের ১০১ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা আগেও তিনি স্বাভাবিক ছিলেন। রবিবার বেলা ৩টা থেকে তার কক্ষ বন্ধ থাকায় ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

এদিকে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, লাশের পাশে থাকা একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে পাওয়া একটি চিরকুট থেকে প্রাথমিক ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত মৃত্যুর আসল কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT