নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রাণিজ সম্পদের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে : মন্ত্রী গাজী

প্রাণিজ সম্পদের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে : মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, প্রাণিজ সম্পদের উন্নয়ন হলে দেশ ও জাতি এগিয়ে যাবে। কর্মসংস্থানের সৃষ্টি হবে। পরিবারের আয় উপার্জন বৃদ্ধি পাবে। তাই সকলকে প্রাণিজ সম্পদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আজ ৫ই জুন শনিবার রুপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে প্রাণিজ সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন।

আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান এর সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ফেরদৌসী আলম নীলা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো.রিগান মোল্লা, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভি.পি মো. সাইফুল ইসলাম তুহিন, জি এস সাদিকুল রহমান সজিব, এ জএস আশিকুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন প্রমুখ। প্রদর্শনীতে নানা প্রজাতির কবুতর, হাঁস, মুরগী, গরু, ছাগল, ভেড়া স্থান পায়।

About the author

SOFT PRO IT