সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. মামুন মিয়া (২৮) নামে এক যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৫ই জুন শনিবার দুপুর ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লার বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, অভিনব কৌশলে মামুন মিয়া ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয় করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।

About the author

SOFT PRO IT