নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গণপিটুনিতে নিহত : চেয়ারম্যান-কাউন্সিলরসহ আসামী ২১, গ্রেফতার ৩

রূপগঞ্জে গণপিটুনিতে নিহত : চেয়ারম্যান-কাউন্সিলরসহ আসামী ২১, গ্রেফতার ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকার ছালাউদ্দিনের ছেলে হত্যা, ডাকাতি, ধর্ষণসহ বহু মামলার আসামি সোলায়মান মিয়া গণপিটুনিতে নিহতের ঘটনায় ২রা জুন বুধবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সোলায়মানের ছোট ভাই রাজিব মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, তার ভাই মুড়াপাড়া ইউপি সাবেক সদস্য নোমানও তারাবো পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির সহ ২১ জনকে আসামি করা হয়েছে।  বুধবার পুলিশ এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে গন্ধর্বপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহ্বাজ (২৮), জয়নালের ছেলে ফজলুল হক (৩০), মাছিমপুর এলাকার ছানু মিয়ার ছেলে আক্তার হোসেন (৪২)। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ, বহু মামলার আসামি সোলায়মানকে ১লা জুন মঙ্গলবার তারাবো পৌরসভার গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় মসজিদের মাইকে ডাকাত প্রবেশের ঘোষণা দিয়ে গণপিটুনিতে সোলায়মানকে হত্যা করা হয়।

About the author

SOFT PRO IT