রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি, দুলাল ) : রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত ৩ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৬শ টাকার  উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ২৫ই মে মঙ্গলবার দুপুরে  ইউনিয়ন পরিষদ মাঠে  অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার এ বাজেট ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন খান, প্যানেল চেয়ারম্যান রাজ্জাক সিকদার, ইউপি সচিব শামীম আহমেদ, কেন্দ্রিয় হকার্সলীগ নেতা কামাল হোসেন কমল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী সফিকুর রহমান, ইউপি সদস্য সফিকুর রহমান, জাকির হোসেন, আজিজুল মালুম, আয়নাল হক, মনির হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য শিরিনা বেগম, আলেয়া বেগম, নাছরিন বেগম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন প্রমুখ।

About the author

SOFT PRO IT