ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের পৃথক অভিযানে ৩,৩৬০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার

র‌্যাবের পৃথক অভিযানে ৩,৩৬০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করে চোর চক্রের সক্রিয় সদস্য মো.জাকির হোসেন (৩৫) নামে এক যুবক কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ই মে সোমবার গভীর রাত সাড়ে টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ও সকাল সাড়ে ৫টায় ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৩ হাজার ৩ শত ৬০ লিটার চোরাই ডিজেল, ১টি মিনি কাভার্ডভ্যান ও ১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান জব্দ করে র‌্যাব-১১ এর সদস্যরা।

২৪ই মে সোমবার বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। উক্ত ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেলভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় যায়। কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে তেল চুরি করে চোরাই সিন্ডিকেটের কাছে বিক্রি কওে আসছিলো বলে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকতা আরো জানান, গ্রেফতারকৃত আসামী মো. জাকির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT