রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ছাত্রলীগ নেতার মাগফিরাত কামনায় দোয়া

রূপগঞ্জে ছাত্রলীগ নেতার মাগফিরাত কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শান্তর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ই মে বৃহস্পতিবার রুপগঞ্জে এই দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়ার তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভুলতা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন মাস্টার। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, ভুলতা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজলু মোল্লা, সাধারণ সম্পাদক আলম ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হামজালা, ছাত্রলীগ নেতা মইন, হিমেল, ফাহিম, শিপন, সাহেদ, যুবলীগ নেতা জুয়েল, নিশাত, হীরা প্রমুখ। পরে মো. সাইফুল ইসলাম শান্তর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

About the author

SOFT PRO IT