নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কৃষক লীগ নেতা লিটনের পক্ষে মাহবুব সিকদারের ঈদের শুভেচ্ছা

কৃষক লীগ নেতা লিটনের পক্ষে মাহবুব সিকদারের ঈদের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুসলমানদের প্রধান বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কৃষক লীগ এর সাধারণত সম্পাদক জিল্লুর রহমান এর লিটন এর পক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবলীগ নেতা মো. মাহবুব সিকদার ।

১২ই মে বুধবার রাতে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। এবং নারায়ণগঞ্জ বাসীর কাছে ওসমান পরিবার এর জন্য দোয়া চেয়েছেন তিনি ।

About the author

SOFT PRO IT