জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঈদের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

চাঁদ-কমিটির সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। পবিত্র ঈদ উল ফিতর বৃহস্পতিবার না শুক্রবার হবে তা আগামীকাল ১২ই মে বুধবার  সন্ধ্যায় জানা যাবে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যা ৭টায় বাদ মাগরিব সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ ১১ই মে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সভায় ১৪৪২ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ উল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের তারিখ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়।

বুধবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন আগামী ১৩ মে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে ১৪ই মে শুক্রবার

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

About the author

SOFT PRO IT