সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সাংবাদিক অনিকের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে স্বরণ সভা ও দোয়া

সাংবাদিক অনিকের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে স্বরণ সভা ও দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের সময় ডট কমের নারায়ণঞ্জ প্রতিনিধি ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক আজকের ফরিয়াদ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক মঞ্জুর আহমেদ অনিকের মৃত্যুতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বরণ সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ই মে সোমবার বেলা ৩টায় ওয়ার্কিং জার্নালিষ্ট ফোরামের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন এম এস টাওয়ায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় সাংবাদিক মঞ্জুর আহমেদ অনিকের জন্য দোয়া তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাব, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সদস্য গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সময় বক্তরা সাংবাদিক অনিকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং অসুস্থ্য সকল সাংবাদিকদের জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থণা করেন।

About the author

SOFT PRO IT