বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানবতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে খান মাসুদের ঈদ সামগ্রী বিতরণ

মানবতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে খান মাসুদের ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ২২ নং ওয়ার্ড মানবতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৭ রমজান, ১০ই মে সোমবার দুপুরে নাসিক ২২ নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকাস্থ প্রায় ২৫০ অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী টিটু আলিম ও বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

ঈদ সামগ্রী বিতরণ পূর্বে দেশবাসী সকলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন লেজারার্স আবাসিক এলাকা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মো. সোলাইমান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় পঞ্চায়েত কমিটির বাচ্চু মিয়া, মো. শফিক, মো. জুলহাস মিয়া। এছাড়া মানবতা কল্যাণ পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আকিব হাসান রাজু, আরিফুল ইসলাম অপু, মো. আসিফ, সায়মন খান, মো. আসলাম, মো. সোহাগ, নাজমুল ইসলাম, ফরিদ, শ্যামল হাসান প্রমুখ।

About the author

SOFT PRO IT