নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বৃহত্তর পাইকারী ও খুচরা কেনাবেচায় অন্যতম দিগু বাবুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। আজ ১০ই মে সোমবার বেলা ৩টায় মীর জুমলা রোড, পুরাতন মুরগী পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এতে ১৮টি দোকান-ঘর পুড়ে ভুস্মিভুত হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দেখা যায়, ক্ষতিগ্রস্থ কয়েকজন দোকানদার কান্নায় ভেঙ্গে পড়েন। এবং কান্নার আহাজারিতে বাজারের চারপাশের বাতার ভারী হয়ে উঠে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একটি দোকানে ওয়েলডিং এর কাজ করার সময় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।



