রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদার রোগ মুক্তি কামনায় গোলাকান্দাইলে দোয়া

খালেদার রোগ মুক্তি কামনায় গোলাকান্দাইলে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ই মে বাদ আসর রুপগঞ্জের গোলাকান্দাইলে এই দোয়া অনুষ্ঠিত হয়। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি নেতা মতিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও আলমগীর হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা আশরাফুল হোক রিপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা আব্দুল কাইয়ুম প্রধান, আমির হোসেন খান, ওলামাদল নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব, মাসুদুর রহমান, কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম রিয়াদ, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের নেতা মেহেদী হাসান, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের, নেতা মনির হাসান সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT