বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বপ্ন পূরণ যুব সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

স্বপ্ন পূরণ যুব সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দরে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বপ্ন পূরণ যুব সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫শে রমজান, ৮ই মে শনিবার নাসিক ২২ নং ওয়ার্ড ঠাকুরবাড়ি এলকাস্থ এ দোয়ার আয়োজন করা হয়।

স্বপ্ন পূরণ যুব সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ অনিক ও মো. নিবিড়ের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, মো. ডালিম হাসান, ইকবাল হোসেন, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মো. ইমন, মো. মুনসুর, কাশেম, রাজ্জাক, আনিসুল, নুরুজ্জামান, আমিন, মোখলেস, সায়মন খান, মো. আবুল খায়ের, রুবেল, সাজেন , হৃদয়, বিল্লাল, আব্দুল, জুয়েল, বাবু, শাহ আলম, সিজেন, আকাশ, মুরাদ,শিপন, শান্ত সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT