নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভেকুর ধাক্কায় ভেঙ্গে পড়লো রূপগঞ্জের গাজী সেতুর একাংশের রেলিং

ভেকুর ধাক্কায় ভেঙ্গে পড়লো রূপগঞ্জের গাজী সেতুর একাংশের রেলিং
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি এলাকায় আজ ৮ই মে শনিবার দুপুর ১২ টার সময় ভেকু ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ভেকুর ধাক্কায় ভেঙ্গে পড়লো বীর প্রতীক গাজী সেতুর একাংশের রেলিং।

এলাকাবাসি জানান, ভেকুটি প্রবল গতিতে সেতু দিয়ে আসতে থাকে। এক পর্যায়ে ভেকুটি নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি অটোরিক্সার উপর চাপিয়ে দেয়। পরে অটোরিক্সাটি ভেঙ্গে মুচরে যায় এবং  বীর প্রতীক গাজী সেতুর একাংশের রেলিং ভেঙ্গে যায়। এ দুর্ঘটনায় অটোরিক্সা চালক রাজিব (৪০) গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা আহত রাজিবকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা বেগতিক দেখে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

About the author

SOFT PRO IT