বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৭নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করলেন ভিপি বাদল

২৭নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করলেন ভিপি বাদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডে করোনায় কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ই মে বৃহস্পতিবার বিকালে ১ শত ৫০ পরিবারের মাঝে ভিপি বাদল সাপোটার্স ফোরামের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অসহায় দরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ভিপি বাদল সহ  আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ( ভিপি বাদল)। বিতরণ কালে করোনা থেকে মুক্তির জন্য দোয়া বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম।

About the author

SOFT PRO IT