রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ফারুক মোল্লা নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে গাঁজা সহ শুভ নামে এক যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক মোল্লা (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৪ঠা মঙ্গলবার সকালে ব্রাক্ষ্মণগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। ফারুক মোল্লা দেওয়ান বাড়ি এলাকার মৃত নুরুল হক মোল্লার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সে দীর্ঘ দিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরূদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক মামলা সহ হাফ ডজনের অধিক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT