প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঈদের ছুটি ৩ দিনের বেশি নয়

ঈদের ছুটি শেষ, ঈদের ছুটি শেষ : আজ খুলছে অফিস, আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানআজ খুলছে অফিস, আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি তিন দিন। এই তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না। এ সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ৩ই মে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সরকারের এ সিদ্ধান্ত পরে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুই দিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, গার্মেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানও তিন দিনের বাইরে আর কোনো বন্ধ বা অতিরিক্ত ছুটি দিতে পারবে না। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।

About the author

SOFT PRO IT