নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : শক্তিশালী কালবৈশাখী ঝড় আজ ২ই মে রবিবার আঘাত হানতে পারে। এছাড়া দেশের কয়েকটি স্থানে রাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে কালকের কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে। ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতি থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। কোনও কোনও এলাকায় সকালেও ঝড় বয়ে যেতে পারে।
এদিকে সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কালবৈশাখী ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

