বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে খান মাসুদের উদ্যোগে দোয়া

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে খান মাসুদের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ১লা মে শনিবার বাদ আসর বন্দর খেয়াঘাটস্থ গাউসুল আজম জামে মসজিদে এ দোয়ার আয়োাজন করা হয়। এ সময়ে নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা গাজী তামিম বিল্লাহ। পরে দোয়া শেষে সকলের মাঝে ইফতার করার জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, মো. শেখ মুমিন,  মো. আরিফুল ইসলাম হিরা, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, আজিজুল হক আজিজ, রতন সরকার নিলয়, ইকবাল হোসেন, খোরশেদ আলম, মাকসুদ, আমান, সায়মন খান প্রমূখ।

About the author

SOFT PRO IT