রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খান পিনু আর নেই

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খান পিনু আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান পিনু (পিনু কমান্ডার) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২৯ই এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।

মরহুমের চাচাতো ভাই রাসেল জানায়, গত ৩ই এপ্রিল  আব্দুল জব্বার খান পিনু করোনা ভাইরাসে আক্রান্ত হলে রাজধানীর রাশমনো হাসপাতালে ভর্তি করা হয়। ১২ই এপ্রিল করোনা নেগেটিভ হয়। ২৫ই এপ্রিল শারিরীক অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টারদিকে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

About the author

SOFT PRO IT