নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভূমিকম্পে কেঁপে উঠলো নারায়ণগঞ্জ

ভূমিকম্প
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জ জেলা সহ রাজধানী ঢাকা, গাজীপুর, নীলফামারী, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ২৮ই এপ্রিল বুধবার সকাল ৮টা ২১ মিনিটে রিখটার স্কেলে ছয় মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শন্তিপুরের ঢেকিয়াজুলি থেকে ১২ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল ও চীনেও কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে। আন্তর্জাতিক ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

ভূমিক‌ম্পের সময় বাসা-বা‌ড়ির আসবাবপত্রসহ ঘর সাজানোর বিভিন্ন জি‌নিসপত্র ন‌ড়ে‌ ও‌ঠে। ভোররা‌তে সে‌হ‌রির পর সকাল পর্যন্ত ঘু‌মি‌য়ে থাকা অনে‌কেই জোরে কম্পনের কারণে ভূ‌মিকম্প টের পে‌য়ে ঘুম থে‌কে জে‌গে ওঠেন। ‌ কেউ কেউ আত‌ঙ্কিত হ‌য়ে বা‌ড়ির বাইরে রাস্তায় চ‌লে যান।‌ তবে, আক‌স্মিক এ ভূ‌মিক‌ম্পে জেলার কোথাও কোনো ধর‌নের ক্ষয়-ক্ষ‌তির খবর পাওয়া যায়‌নি।

এর আগে গত ৫ই এপ্রিল মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় ৮ সেকেন্ড স্থায়ী এই কম্পনের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

About the author

SOFT PRO IT