নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মামুনুল কান্ডে ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় গ্রেফতার ২

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করা মামুনুল হক কান্ডে উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধের দায়ে তরিকুল (২৯) মো.ইমরান হোসেন (৩২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ই এপ্রিল মঙ্গলবার তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবির অভিযানে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সময় তাদের ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত তরিকুল রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে ইমরান হোসেন ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে  বলে জানা যায়।

বিষয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান জানান, ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করা মামুনুল হক কান্ডে উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধে অভিযুক্ত হিসেবে তরিকুল নামে যুবককে গ্রেফতার করা হয়। এবং মো.ইমরান হোসেন নামে অপর এক যুবককে ফেসবুকে মামুনুল হক কান্ডে হেফাজতের তান্ডবের উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়।

তিনি আরে জানান, গ্রেফতারকৃত দুই যুবককে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার  করেছে। হেফাজতের তাণ্ডবের সাথে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে। ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT