রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জের কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রূপগঞ্জের কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লকডাউন ও করোনা ভাইরাসে বিপর্যস্ত দরিদ্র ও কর্মহীন শতাধিক লেগুনা পরিবহন শ্রমিকদের মধ্যে ২৭ই এপ্রিল মঙ্গলবার দুপুরে বরপা এলাকার ফারিহা মটরসের সামনে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবান সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে শ্রমিক কমিটির উদ্যোগে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, বরপা ৬নং ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান জাকারিয়া, শ্রমিক কমিটির উপদেষ্টা আবু হাসেম মোল্লা, শ্রমিক কমিটির সভাপতি আলআমিন, শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক সুজন মিয়া, শ্রমিক নেতা জয়নাল ভুইয়া, বকুল ভুইয়া, এমি ভুইয়া, লিথেন ভুইয়া  প্রমুখ।

About the author

SOFT PRO IT