নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ই এপ্রিল রবিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত সেফায়েত উল্লাহ সালমান কুমিল্লা জেলার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে ও রকি মিয়া রূপগঞ্জ উপজেলার ভুলতা পাঁচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

কাঁচপুর পুলিশ হাইওয়ে থানার (এএসআই) রানু মিয়া জানান, ইফতারের দাওয়াতে সেফায়েত উল্লাহ সালমান ও তার বন্ধু রকি মিয়া উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে মোটর সাইকেলযোগে কাঁচপুর যায়। সেখান থেকে ফেরার পথে রাত ৮ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় পৌছুলে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৮-৯১৩২)  মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটর সাইকেল চালক সেফায়েত উল্লাহ সালমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার বন্ধু রকি মিয়াকে প্রথমে ইউএস বাংলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে নয় টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘাতক কাভার্ডভ্যান ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT