প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চলমান লকডাউন বাড়লো আরো ৭ দিন

আবা‌রো ' লকডাউন ' সোমবার থেকে কার্যকর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল ২৭ই এপ্রিল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আগামী ৫ই মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। আজ ২৬ই এপ্রিল সোমবার  মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্ত:মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিমন্ত্রী এবং সভায় উপস্থিত একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ই থেকে ১১ই এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতা কারণে পরবর্তীতে ১৪ই এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

 তবে এতে থেমে নেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে ভারতের ভাইরাস যদি দেশে আসে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এরই মধ্যে গেলো ১৮ই এপ্রিল রাতে এক বৈঠকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। যা ২৮ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

About the author

SOFT PRO IT