ধর্ম নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শ্যামল কান্তি ভক্তের শাস্তির দাবিতে নবীগঞ্জ বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানকে নিয়ে বিশেষ মহলের অপপ্রচারের প্রতিবাদ ও আল্লাহ, রাসুলকে নিয়ে কটুক্তিকারী, ইসলামের দুশমন, বিতর্কিত ভন্ড প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২০ মে শুক্রবার বাদ জুম্মা বন্দরের নবীগঞ্জ বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

প্রবল বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লি উক্ত বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হান্নান, মোতাওয়াল্লি মোসলেহ উদ্দিন কমিশনার, মোহাম্মদ খোকন, ফারুক হোসেন জনি, হাফেজ মো:শেখ ফরিদ, হাফেজ মো:আব্দুল মান্নান, হাফেজ মোহাম্মদ ইয়ামিন, মো:লিটন, ফারুক প্রধান, রাজু আহম্মেদ সুজন, শামসুল হক, রোমান, জুম্মান, নাদিম, রাজু প্রমুখ। বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ রেল লাইন এলাকায় গিয়ে শেষ হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   4   =