সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে সরকার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে। এই লকডাউন চলবে ২১ই থেকে ২৮ই এপ্রিল মধ্যরাত পর্যন্ত। এই লকডাউনের মধ্যে বিশেষ বিবেচনায় বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হচ্ছে। ২০ই এপ্রিল মঙ্গলবার আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি জানান, রাজশাহী ও কক্সবাজার ছাড়া সব রুটে বুধবার সকাল থেকে ফ্লাইট চালু হবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, লকডাউনে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পারছেন না। তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আসন খালি থাকলে সাধারণ যাত্রীরাও চলাচল করতে পারবেন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় গত ১৪ই এপ্রিল থেকে সরকার দেশে কঠোর লকডাউন ঘোষণা করায় অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত ৩ই এপ্রিল আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

About the author

SOFT PRO IT