রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেফাজতের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস, রূপগঞ্জের শ্রমিকলীগ নেতা বহিস্কার

হেফাজতের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস, রূপগঞ্জের শ্রমিকলীগ নেতা বহিস্কার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজত ইসলামের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মোবারক হোসেন খান শাহিন তারাব আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নেতাকে বহিস্কার করা হয়েছে। ১৮ই এপ্রিল রবিবার বিকালে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরুর স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়।

পত্রে বলা হয় দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন বিরোধী মনোভাবের কারনে তাকে অদ্য তারিখ হতে তারাব পৌর আঞ্চলিক শ্রমিকলীগের পদ থেকে সাময়িক বহিস্কার করা হলো। শাহিন খান এর আগে ছাত্রলীগ এবং যুবলীগের কমিটিতে ছিলেন।

About the author

SOFT PRO IT