নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের পৌর কাউন্সিলর পুলিশের হাতে গ্রেফতার

সোনারগাঁয়ের পৌর কাউন্সিলর পুলিশের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধের পর হেফাজতের সহিংসতা ভাংচুর অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁ পৌরসভার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ই এপ্রিল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, হেফাজতের মামলার আসামি সোনারগাঁ পৌরসভার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। কাউন্সিলর তপন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

উল্লেখ্য, গত ৩ই এপ্রিল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হয়। ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রয়েল রিসোর্টে, আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগছাত্রলীগ নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চালায়।

পরে পুলিশ বাদী হয়ে দুটি ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে সোনারগাঁও থানায় পাঁচটি মামলা করেন। থানায় দায়েরকৃত সাত মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়। পর্যন্ত সাত মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

About the author

SOFT PRO IT