নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিদায় নিয়েছেন না.গঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ববি

বিদায় নিয়েছেন না.গঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ববি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : উপসচিব পদোন্নতি পেয়ে বিদায় নিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। ১৫ই এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। সময় বিদায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে ফুল দিয়ে বদলিজনিত বিদায় সংবর্ধনা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ।

এদিকে নারায়ণগঞ্জ জেলা করোনার হটস্পট হিসেবে পরিচিত। আর বিদায়ী খাদিজা তাহেরা ববি ছিলেন নারায়ণগঞ্জ জেলার করোনার ফোকাল পয়েন্ট। এই সময়ে তিনি লকডাউন নিশ্চিত, খাদ্য সরবরাহ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এছাড়া তিনি ফতুল্লার তল্লার অগ্নিকাণ্ড এবং শীতলক্ষ্যা কয়লাঘাট এর লঞ্চ ডুবি ঘটনার তদন্ত কমিটির আহবায়ক ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, সে মানবিক, সৎ সাহসী মানুষ। তিনি সততা দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি যেখানেই যাবেন সেখানেই তার যোগ্যতা মেধা দিয়ে সফলভাবে দায়িত্ব পালন করবেন।

সময় বিদায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর ভালোবাসা সহযোগিতার কথা কখনও ভুলব না। সারাজীবন আপনাদের মনে থাকবে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগে গত ৭ই মার্চ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে খাদিজা তাহেরা ববিকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এদিকে নারায়ণগঞ্জে খাদিজা তাহেরা ববির স্থলাভিষিক্ত হবেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাবেক উপজেলা  নির্বাহী অফিসার রহিমা আক্তার।

About the author

SOFT PRO IT