নারী র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

পরকীয়ার টানে সোনারগাঁয়ে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ

পরকীয়ার টানে সোনারগাঁয়ে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে পরকীয়ার টানে নগদ টাকা ও স্বর্নালংকার স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ। তার নাম মনিমালা আক্তার রানী। বর্তমান স্বামী  ডালিমের সাথে কোন প্রকার বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) না করে তিনি এখন সুজন মিয়া নামে অন্য একজনের  সাথে অবস্থান করছেন।

এ ঘটনায় মনি মালার স্বামী ডালিম বাদী হয়ে স্ত্রী মনিমালাসহ ৩ জনকে আসামী করে গত ১৪ই এপ্রিল বুধবার বিকালে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  বিবাদীরা হলো : মনিমালা আক্তার রানী (২৮), তার মা মাজেদা বেগম (৫০) ও পরকীয়া প্রেমিক সুজন মিয়া (২৮)।

অভিযোগে ভুক্তভোগি ডালিম উল্লেখ করেন, ১ বছর আগে ইসলামী শরীয়াহর ভিত্তিতে রানীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রানী তার খেয়াল খুশিমত চলতে থাকে। স্বামী ডালিমের অজান্তে সে পর পুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে। গত ১০ই এপ্রিল  বিকালে ডালিমের ঘর থেকে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে পরকীয়া প্রেমিক সুজনের সাথে পালিয়ে যায়। পরক্ষণে ডালিম জানতে পারে তারা সুজনের বাড়িতে অবস্থান করছে।

বিবাদী মাজেদা বেগম ও সুজন মিয়ার সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তারা ডালিমকে গালমন্দ করে এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

ডালিম মিয়া জানান, রানী  একটি খারাপ প্রকৃতির ও চরিত্রহীন মেয়ে। এ পর্যন্ত কয়েকজন পুরুষের সাথে সে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আমাকে ডিভোর্স না দিয়েই সে অন্যের সাথে ঘর সংসার করছে। টাকার লোভে তার মা মাজেদা বেগমের ইন্ধনে সে অপকর্ম করে বেড়াচ্ছে। আমাকে মারার জন্য গুন্ডা পর্যন্ত ভাড়া করেছে। আমি এ বিষয়ে আইনের শরনাপন্ন হয়েছি এবং তাদের সুষ্ঠু বিচার চাই। যাতে আর কেউ এরকম মানুষের জীবন ও সংসার নিয়ে খেলা করতে না পারে।

About the author

SOFT PRO IT