রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চালককে বেঁধে প্রাইভেটকার ছিনতাই

রূপগঞ্জে চালককে বেঁধে প্রাইভেটকার ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় চালক সাইফুল ইসলামকে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায়  ১৫ই এপ্রিল বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৪ই এপ্রিল বুধবার রাতে ঢাকাস্থ টেকনিক্যাল মোড় থেকে দুই জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছুলে একটি মাইক্রোবাস প্রাইভেটকারটির গতিরোধ করে। এ সময় চালক সাইফুল ইসলামকে মারধর করে সড়কের পাশে গাছের বেঁধে রেখে ছিনতাইকারীরা টয়োটা প্রিমিও এফ (ঢাকা মেট্টো) গ- ২৮-০০৩১ নিয়ে পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এইচ এম জসিমউদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। প্রাইভেটকারটি উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT