নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৫শে মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৩ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে তিনি এ ভাষণ দিবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যা সোয়া সাতটায় তার এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।

১৩ই এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচার করা হবে।

এর আগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৫শে মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তার আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About the author

SOFT PRO IT