নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নদীতে ভাইকে বাঁচাতে গিয়ে সুমাইয়া নামে এক শিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে নদীতে ভাইকে বাঁচাতে গিয়ে সুমাইয়া নামে এক শিক্ষার্থীর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাচাতো ছোট ভাই কে নদী থেকে বাঁচাতে গিয়ে সুমাইয়া আক্তার নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১১ই এপ্রিল রবিবার দুপুরে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। সে লাধুরচর হাফিজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

এলাকাবাসী জানায়,  উপজেলার গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার তার  চাচাতো ভাই রাফিকে নিয়ে বাড়ির পাশে ব্রম্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় অসাবধানবসত রাফি নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সুমাইয়া আক্তার রাফিকে বাচাঁনোর চেষ্টা করে। রাফিকে বাঁচিয়ে সুমাইয়া আক্তার নিজেই পানিতে তলিয়ে গিয়ে মারা হয়।

About the author

SOFT PRO IT