নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপির নেতা আজাদ এর শ্বশুরের মৃত্যুতে মামুন মাহমুদের শোক

শোক প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর শ্বশুর খন্দকার নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

৮ই এপ্রিল  বৃহস্পতিবার বেলা ৪টায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় অধ্যাপক মামুন মাহমুদ এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানান তিনি। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের শ্বশুর খন্দকার নজরুল ইসলাম।

এর আগে নজরুল ইসলাম আজাদের শ্বশুর খন্দকার নজরুল ইসলাম ৭ই এপ্রিল বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিউ লাইফ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজেউন) মৃত্যুতে কালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

About the author

SOFT PRO IT