জাতীয় নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

করোনায় শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে কবরী

করোনায় আক্রান্ত কবরী, হাসপাতালে ভর্তি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনা আক্রান্ত হয়েছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। গত ৫ই এপ্রিল সোমবার রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। বরং অবনতি হয়েছে। আজ তাই আইসিইউতে রাখা হয়েছে কবরীকে।

এর আগে ৭ই এপ্রিল বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রযোজন পড়ে। কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কবরীর ব্যক্তিগত সহকারী নুর উদ্দিন।

এদিকে কোভিড টেস্টের পর গত ৫ই এপ্রিল সোমবার দুপুরে ফলাফল হাতে এলে কবরী জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।

১৯৬৪ সালে সুতরাং দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন। জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

About the author

SOFT PRO IT