জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শর্ত সাপেক্ষে বুধবার থেকে গণপরিবহন চালু

গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সিটি করপোরেশন এলাকায় ৭ই এপ্রিল বুধবার থেকে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৬ই এপ্রিল মঙ্গলবার বিকালে মন্ত্রী তার নিজ বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে  কথা জানান।

তিনি বলেন, লকডাউন পরিস্থিতিতে সরকারিবেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি যথাযথ শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছে।

ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে বলে জানান ওবায়দুল কাদের 

তিনি জানান, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আগামীকাল ৭ই এপ্রিল বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সড়ক পরিবহন মন্ত্রী করোনা সংক্রমণ বিস্তাররোধে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনে পরিবহন মালিক শ্রমিক যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতার প্রেক্ষাপটে সরকার গণপরিবহণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত দেয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়।

গণপরিবহণ চলাচলে অর্ধেক আসন খালি রেখে চালানোর কথা বলা হয়েছে। এক্ষেত্রে ক্ষতি পোষাতে ভাড়া বাড়িয়ে ৬০ শতাংশ করে দেওয়া হয়েছে।

গত এপিল ওবায়দুল কাদের সারা দেশে এপ্রিল থেকে ১২ এপ্রিল এক সপ্তাহ গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন।পরে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এক সপ্তাহের কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা জারি করে।

About the author

SOFT PRO IT