নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাসদাইর থেকে এক অজ্ঞাত নারীর কাটা মাথা উদ্ধার

মাসদাইর থেকে এক অজ্ঞাত নারীর কাটা মাথা উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের  ফতুল্লার থানাধীণ মাসদাইর এলাকা থেকে এক অজ্ঞাত নারীর কাটা মাথা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ৫ই এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার  ফতুলা থানার মাসদাইর ভাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টসের সামনের একটি ডোবা থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ১০ কিংবা ১২ দিন পূর্বে কে বা কারা হত্যা করে মাথা ফেলে রেখে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে  পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কে বা কারা হত্যা করে ওই নারীর দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে ফেলে গেছে। তবে ওই নারীর দেহটি এখনো উদ্ধার করা যায়নি। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে  বলে জানা যায়।

About the author

SOFT PRO IT