নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মামুনুলকে হে‌নস্তা করায় যুবলীগের নান্নু ও ছাত্রলী‌গের র‌নির বিরু‌দ্ধে থানায় অ‌ভি‌যোগ

মামুনুলকে হে‌নস্তা করায় যুবলীগের নান্নু ও ছাত্রলী‌গের র‌নির বিরু‌দ্ধে থানায় অ‌ভি‌যোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে তার দাবী করা ২য় স্ত্রী সহ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রয়েল রিসোর্ট হোটেলে অবরুদ্ধ করে রাখায় ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। আজ ৪ঠা এপ্রিল রবিবার দুপুরে মামলাটি করেছেন ঢাকা-১০ আসনের হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের হেফাজত নেতা মাওলানা মহিউদ্দিন খাঁন ও মাওলানা ইকবাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

মুফতি ফয়সাল মাহমুদ অভিযোগ দায়ের করে গণমাধ্যমকর্মীদের জানান, হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক গতকাল সোনারগাঁ রয়েল রিসোর্টে বিশ্রামের জন্য সস্ত্রীক অবস্থান করেন। তিনি হোটেলের সম্পূর্ণ নিয়ম-কানুন মেনে অবস্থান করছিলেন। কিন্তু হোটেল মালিক সাইদুর রহমানের ম্যানেজার ও কর্মচারীবৃন্দ মামুনুল হকের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। এলাকার কতিপয় সন্ত্রাসী সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী শাহ মো. সোহাগ রনির নেতৃত্বে মামুনুল হকের ওপর হামলা চালায়। এ সময় তারা মামুনুল হকের জামার কলার ছিড়ে ফেলে, দাড়ি মুবারক ধরে টান দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ছাড়াও সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাঁর গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

অভিযোগ দায়ের পর মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা করে অভিযোগে উল্লেখিত নেতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন হেফাজত নেতারা।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগগ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT